বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন জামাল ভূঁইয়া!

ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশের সমর্থকরা যেভাবে সমর্থন দিয়ে গেছে, তা অভিভূত করেছে আর্জেন্টিনাকে। যার রেশ ধরে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক উন্নয়নের জোয়ার বইছে এখন।

এরই মধ্যে ঢাকায় দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়নে কথা-বার্তা চলছে। সরকারি পর্যায়ে চার বছরের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আবার বাংলাদেশে একাডেমি করার আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের ক্লাব রিভারপ্লেট। আরেক আর্জেন্টাইন ক্লাব জিমেসিয়া ডি লা প্লাতা বাংলাদেশে আসবে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য।

দুই দেশের মধ্যে ফুটবল উন্নয়নের সম্পর্ক শুধু এখানেই থেমে থাকছে না। একে আরও এগিয়ে নেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে আর্জেন্টিনার ফুটবল ক্লাবগুলো। যেমন- এরই মধ্যে খবর বেরিয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে খেলার প্রস্তাব দিয়েছে আর্জেন্টাইন ক্লাব সোল ডি মায়ো। আর্জেন্টিনার গণমাধ্যমই এ খবর প্রকাশ করেছে।

ফুটবল বিষয়ক আর্জেন্টাইন শীর্ষস্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেলের খেলোয়াড়ের সঙ্গে সোল ডি মায়োর চুক্তিও সম্পন্ন হয়েছে। ওই গণমাধ্যমের বরাত দিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভেসে বেড়াচ্ছে।

সোমবার ঢাকায় চালু হয়েছে আর্জেন্টাইন দূতাবাস। ওই অনুষ্ঠানে জামাল ভূঁইয়ার উপস্থিতির একটা ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ছবিতে, টেবিলে দেখা গেছে তার ৬ নম্বর জার্সি, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি ও সোল ডি মায়োর জার্সি। যে জার্সিতে জামালের নাম ও নম্বর ৬ উল্লেখ করা হয়েছে।

তবে জামাল ভূঁইয়ার ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের অন্যতম পরিচালক সালেহ জামান সেলিম বলেন, জামাল ভূঁইয়া এমন কোনো প্রস্তাব পেলে সেই খবর সবার আগে আমি জানতাম। আমি এখনো কোনো খবর পাইনি।

জামাল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলে কয়েকবার রিং হলেও পরে বন্ধ করে রাখেন জামাল ভূঁইয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০