বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দামেস্কে শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
আহত ২০ জনেরও বেশি।

শিয়া মুসলমানদের জন্য বিশেষ দিন আশুরার একদিন আগেই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণস্থলের কাছাকাছি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে।

বৃহস্পতিবার সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া তীর্থস্থান সাইয়েদা জয়নাবের মাজার। এর কাছেই একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণটি ঘটে।

এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করেছে মন্ত্রণালয়।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, অজ্ঞাতব্যক্তিরা আগেই ট্যাক্সিতে একটি বোমা রেখে দেয়। সেখান থেকেই বিস্ফোরণটি হয়।

৩৯ বছর বয়সী সরকারি কর্মচারী ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই মানুষ দৌড়াতে শুরু করে। তারপর অ্যাম্বুলেন্স আসে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

তিনি বলেন, বিস্ফোরণস্থলের কাছাকাছি অবস্থিত এই মাজারটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইয়েদা জয়নাবের কবর রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০