বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগে দুই-তিন ঘণ্টা পেটাব, তারপর কথা: বুবলী

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের তারকাদের মুখে মারধরের কথা, সচারচর খুব একটা শোনা যায় না। তবে চিত্রনায়িকা শবনম বুবলী এবার এতটাই ক্ষুব্ধ হলেন যে, টিভি পর্দায় ক্যামেরার সামনেই রীতিমতো মারধরের হুমকি দিয়ে রাখলেন!

কী এমন ঘটেছে, যে কারণে কাউকে পেটানোর কথা বললেন বুবলী? সম্প্রতি সামাজিক মাধ্যমে চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা শবনম বুবলীকে নিয়ে ছড়িয়ে পড়ে এক বিভ্রান্তিকর খবর।

যেখানে দাবি করা হয়, বিয়ে করেছেন রাজ-বুবলী। মূলত উইকিপিডিয়াতে কেউ ইচ্ছে করেই বুবলীর নামের পাশে স্বামী হিসেবে শরিফুল রাজের তথ্য সংযোজন করেন। সেখান থেকেই ছড়িয়ে পড়ে এই বিয়ের গুজব।

বিষয়টি নিয়ে সম্প্রতি এক গণমাধ্যমে কথা বলেন বুবলী। যেখানে তাকে শরিফুল রাজের সঙ্গে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয়। সেই প্রশ্ন শুনেই ক্ষেপে ওঠেন অভিনেত্রী। বলেন, ‘যারা তথ্যগুলো এডিট করেছে তাদেরকে ধরে মিনিমাম কয়েক ঘণ্টা পেটানো উচিত। মানুষের মনে যখন নোংরামি, হিংসা থাকে তখনই এসব ছড়ানোর চিন্তাভাবনা করে।’

বর্তমানে জংলি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন বুবলী। যেখানে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সেই সিনেমার কথা উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘উইকিপিডিয়াতে স্বামীর নাম ছিল শাকিব খান। সেটা কে পরিবর্তন করল? যেহেতু আমি এখন জংলি মুডে আছি, দুই-তিন ঘণ্টা আগে পেটাব, তারপর কথা…’।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ। যদিও বর্তমানে এই জুটির সম্পর্ক ভালো নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০