বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৮ জুন ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মা হতে চলেছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক: দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০২০ সালের সেপ্টেম্বরে ছেলে ইউভানের জন্ম দেন তিনি। তিন বছর পর আসতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই সুখবর।

২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান আসার সুখবর দিলেন তারকা দম্পতি।

করোনা পরিস্থিতির সময়ে প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই আন্দাজ করেননি।

ছেলেকে ঘিরেই তাদের পৃথিবী, এ কথা বার বার বলে এসেছেন তারা। এবার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণাও নায়িকা করলেন অন্যভাবে। শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাদের তিন বছরের ছেলে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাদের হাত। ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা ‘বড় দাদা’। এমন ছবি পোস্ট করে নায়িকা লেখেন,‌‘ইউভান এবার বড় দাদায় উত্তীর্ণ হলো।’

এই খবর প্রকাশ্যে আসা মাত্র নায়িকার ইনস্টাগ্রাম ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। মৌনি রায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একে একে সবাই ভালোবাসা জানিয়েছেন। মৌনি লিখেছেন, অনেক ভালোবাসা নতুন অতিথির জন্য। আমি যে তার প্রিয় মাসি হতে চলেছি, তা বলতে কোনও দ্বিধা নেই।

অভিনেত্রী শ্রাবন্তীও শুভেচ্ছা জানিয়েছেন।

‘ধর্মযুদ্ধ’ ছবির শ্যুটিংয়ের সময় নায়িকা জানতে পেরেছিলেন যে, তিনি প্রথমবার মা হতে চলেছেন। তখন করোনা পরিস্থিতির জন্য সকলে উদ্বেগেও ছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে বিচারক হিসেবে দেখা যাচ্ছে নায়িকাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোল করে রোনালদো গড়লেন ৬ রেকর্ড

ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিপৎসীমায় তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

১০

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১১

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১৩

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১৪

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১৫

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৬

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৭

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৮

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৯

কয়রায় যুবদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!