বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ (জিআরডিআরআরআইবি) প্রকল্পের আওতায় জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়।

অ্যাম্বাসি অব সুইডেন ও ইউএন উইমেন এর সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী ও পুরুষের সমান অংশীদারিত্ব এবং জেন্ডারবান্ধব সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিন্দু নারী উন্নয়ন সংগঠন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

জিআরডিআরআরআইবি প্রকল্পের কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র নাজমুল কবীর, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুমাইয়া জান্নাত। প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার ও ফোকাল কানিজ শাইমার সঞ্চালনায় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন দেন প্রতাপ কুমার শীল।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চল হিসেবে শ্যামনগর প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
দুর্যোগকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে নারীদের সুরক্ষায় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বাড়াতে এই জেন্ডার রেসপনসিভ সুশাসন অত্যন্ত জরুরি। ওরিয়েন্টেশনে স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের নেতৃত্ব জোরদারকরণ এবং জেন্ডার সমতা বজায় রেখে টেকসই দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৫

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৬

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৭

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৮

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৯

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

২০
error: Content is protected !!