বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম (ক্যাফ)-এর জেলা পর্ষদ গঠন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় জলবায়ু সংকট ও উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী। বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, নাট্যকর্মী ও শিক্ষক মাহফুজা লিপি, শিক্ষক নয়ন ভট্টাচার্য্য, লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ, আশাশুনি উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. ইসমাইল হোসেন লিংকন, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, সহ-সভাপতি মিনতি সরকার, শ্যামনগর উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন, গণফোরাম নেতা আলী নুর খান বাবুল, তরুণ জলবায়ু কর্মী হৃদয় মন্ডল, নৃত্যশিল্পী তনয়া মেধা সায়নী, যুব জলবায়ু কর্মী সুদীপা বসু, সঙ্গীতশিল্পী মিতু মন্ডল, নিপমালা সাহা প্রমুখ।

লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখোমুখি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলের মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য ও অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি বহন করছে।

আলোচনায় শেখ মোশফিকুর রহমান মিল্টন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে।

অ্যাডভোকেট এস এম বিপ্লব বলেন, সিডর, আইলা, আম্পান ও রেমালের মতো দুর্যোগ উপকূলীয় অঞ্চলের অর্থনীতি ও জনজীবনে দীর্ঘমেয়াদি ক্ষত সৃষ্টি করেছে।

মাহফুজা লিপি বলেন, লবণাক্ততা বৃদ্ধি কৃষি, সুপেয় পানি ও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রধান শিক্ষক এস এম আমজাদ হোসেন বলেন, টেকসই বেড়িবাঁধ, নিরাপদ পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং সুন্দরবন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আলী নুর খান বাবুল বলেন, জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ জরুরি।

এসময় সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন উপকূল উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, সুন্দরবন সংরক্ষণ, জেলে সম্প্রদায়ের সুরক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিতসহ ১৮ দফা দাবি তুলে ধরেন।

সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে আহবায়ক ও অ্যাডভোকেট এস এম বিপ্লবকে সদস্য সচিব করে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৪

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৫

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৬

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৭

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

১৮

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

১৯

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সী ভক্ত?

২০
error: Content is protected !!