বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী খাল খননের পরই তাতে বাঁধ দিয়ে দখল করে নিয়েছে প্রভাবশালীরা।

সম্প্রতি উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে সুইডেন দূতাবাসের অর্থায়নে সিএনআরএস-বিফরআরএল প্রকল্পের আওতায় দীর্ঘ ২.২ কিলোমিটারের খালটি খনন করা হয়।

খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার কথা থাকলেও খননকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই তা দখল করেছেন স্থানীয় প্রভাবশালীরা।

স্থানীয়রা জানান, এলাকার সাধারণ মানুষ খালটি উন্মুক্ত থাকবে বলে আশা করেছিলেন। কিন্তু কিছু ব্যক্তি খালের নির্দিষ্ট অংশ নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে মাছের পোনা ছেড়ে খালে কুঞ্চি দিয়ে দখল করেছে।

এলাকাবাসীর অভিযোগ, খালটি খনন শেষে হলে পূর্বের দখলকারী ইসাক আলী পাড়ের নেতৃত্বে তার সহযোগী সুশান্ত সরদার, অরুণ সরদার, দীপাঞ্জন মন্ডলসহ আরো কয়েকজন স্থানীয় মানুষদের হুমকি দিয়ে খালের একটি অংশ দখলে নিয়ে মাছের পোনা ছাড়ে।

স্থানীয়রা বলেন, মাটির নিচে লবণাক্ত পানি হওয়ার কারণে ও মিষ্টি পানির সংকট থাকায় কৃষকেরা বোরো মৌসুমে এই খালের পানির ওপর নির্ভর করে ফসল ফলায়। এছাড়াও বর্ষা মৌসুমে কৃষি ফসলের মাঠের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এই খাল। খালটি খনন করার জন্য খালের দু-পাড়ে প্রায় ৫০ থেকে ৬০ বিঘা কৃষি জমিতে মাটি ফেলা হয়েছে।

খালের পানি সকলে ব্যবহার করতে পারবে- এমন চিন্তাতেই কৃষি জমি নষ্ট হলেও মাটি ফেলতে দেওয়ার কথা জানান তারা।

খাল খননের সময় বলা হয়েছিল, এটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আবারও প্রভাবশালীরা খাল দখল করে নিয়েছে। এজন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এদিকে খাল দখলকারী ইসহাক আলী পাড় বলেন, এ বিষয়ে কোর্টে মামলা চলমান। যতদিন নিষ্পত্তি না হবে ততোদিন সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। এছাড়াও এ খালের মাছ বিক্রির আয় থেকে কিছু দলীয় ও একটি প্রতিষ্ঠানের নামে অর্থ যায়। তাছাড়া আমি ব্যক্তিগত কোন কাজে এই অর্থ ব্যবহার করি না। আইনের প্রক্রিয়া যদি শেষ হয়ে যায়, তাহলে আমাকে ১৫ দিন অথবা এক মাস সময় দিলে মাছ ধরে নেব।

ইউপি সদস্য দেবাশিষ গায়েন বলেন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে খালটি খনন করা হয়েছে। খালটি উন্মুক্ত রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এই খাল দখলদারদের হাতে চলে গেলে এলাকার কৃষকগণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং পানি নিষ্কাশনের জন্য বড় ধরনের হুমকির মুখে পড়বে।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!