বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ছেলের নির্যাতন ও অসদাচরণে অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক বৃদ্ধ মা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বনকাটি গ্রামের মৃত নজরুল মোড়লের স্ত্রী মোছা. করিমুন্নেছা এই অভিযোগ দাখিল করেন ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার একমাত্র ছেলে জাকির হোসেন (২৮) দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম না করে বাড়িতে অলস সময় কাটান এবং সংসারের কোনো দায়িত্ব পালন করেন না। জীবিকা নির্বাহের জন্য তিনি ও তার পুত্রবধূকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। কাজ করার কথা বললে ছেলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিভিন্ন সময় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া অভিযুক্ত জাকির হোসেন তার গর্ভবতী স্ত্রীকেও মানসিকভাবে নির্যাতন করে।

তার আচরণে পুত্রবধূ মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন করিমুন্নেছা।

এছাড়া কাজের কথা বললে অভিযুক্ত ছেলে আত্মহত্যার হুমকি দিয়ে পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অসহায় মা করিমুন্নেছা সাংবাদিকদের বলেন, ছেলের অত্যাচার ও দুর্ব্যবহারে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থায় আমি নিরুপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।

তিনি তার ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে পরিবারকে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১০

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১১

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১২

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৩

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৫

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

১৬

কয়রায় যুবদলের বিক্ষোভ

১৭

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

১৮

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাতক্ষীরা জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দাবি

১৯

২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সাতক্ষীরায় টার্গেট ২৫৩৭২৩ শিশু

২০
error: Content is protected !!