বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ জুন ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

ডেস্ক রিপোর্ট: ভারতে পলাতক স্বৈরশাসক (সাবেক প্রধানমন্ত্রী) শেখ হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি ৯ জনের মধ্যে রয়েছেন—হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এস আলম ও কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী।

দুদক বলছে, নজির স্থাপন করতে অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ গত ১১ জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপরই দুদদের ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামিদের বর্তমান অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর হাসান জানান, সাবেক আইজিপি বেনজীর ছাড়াও পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ প্রভাবশালী ১০ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশনায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন পাঠায় দুদক।

তিনি আরও জানান, দুদকের এই নথি এখন পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরে যাবে ইন্টারপোলের সদর দপ্তরে।

তবে আন্তর্জাতিক আইন, অপরাধী প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের নিজস্ব চুলচেরা বিশ্লেষণের ধাপ পেরিয়ে অপরাধীদের কবে বিচারের মুখোমুখি দাঁড় করানো যাবে—সেটি এখন বড় প্রশ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১১

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৩

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৪

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৫

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৬

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৭

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৮

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৯

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

২০
error: Content is protected !!