
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণে সাতক্ষীরার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
মঙ্গলবার সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে শুরু হওয়া এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, প্রশিক্ষক মোহাম্মদ তাওসিফ আকবর প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন।
মন্তব্য করুন