
রিজাউল করিম: সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির অভিযোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে শহরের করিম সুপার মার্কেটের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশপোল স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, পৌর যুব দলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, অ্যাডভোকেট হাসিব, সাবেক সাংস্কৃতিক সম্পাদক এসআই আশা প্রমুখ।
বক্তারা সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড প্রতিহত করার আহবান জানান।
মন্তব্য করুন