বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ আটক আনিসের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

কালিগঞ্জ প্রতিনিধি: জমি দখলকে কেন্দ্র করে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আজিবর রহমান নামে এক ব্যবসায়ীর উপর হামলা, পিস্তল ঠেকিয়ে মারপিট ও চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় পিস্তলসহ আনিসুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দায়ের হওয়া মামলায় কালিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতার আনিসুর রহমান শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

মামলার অন্যান্য আসামিরা হলেন, শংকরপুর গ্রামের জয়নাল তরফদারের ছেলে পলাশ তরফদার (২৪ ), তার সহোদর রাজগুল তরফদার (২২) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুজির ছেলে মোহাসিন কাগুজি (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আজিবর রহমান রোববার (২১ জুন) বিকাল পৌনে ৬টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বন্ধন হাসপাতালের সামনে গ্রামীণ টাওয়ারের নিকট পৌঁছানো মাত্র আনিসুর রহমান মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সময় তাকে রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয়। তার ডাক চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার (২২ জুন) আজিবর রহমান কালিগঞ্জ থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২৬।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান,
মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১০

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১১

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১২

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৩

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৪

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৫

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৬

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৭

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৮

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১৯

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

২০
error: Content is protected !!