বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সী ভক্ত?

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে লিওনেল মেসির জনপ্রিয়তা যে বয়সের কোনো সীমা মানে না, তার আরেকটি প্রমাণ মিলেছে বিশ্বকাপের মঞ্চে। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারির অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন ১০০ বছর বয়সী এক নারী ভক্ত, যার নাম পউলিনে কানা।

আর্জেন্টিনার জার্সি গায়ে এবং হাতে ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। ম্যাচ চলাকালীন তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আলোচনায় চলে আসেন এই শতবর্ষী নারী।

তবে পউলিনে কানা শুধুমাত্র মেসির ভক্ত হিসেবেই পরিচিত নন। ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়।

নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত মজার ভিডিও তৈরি করে তিনি কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন। টিকটকে তার অনুসারী প্রায় আড়াই কোটি, পাশাপাশি ইউটিউব ও ইনস্টাগ্রামেও রয়েছে বিশাল ভক্তগোষ্ঠী।
তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও অন্তর্ভুক্ত হয়েছে।
মেসির প্রতি তার ভালোবাসা আজকের নয়। এর আগেও ইন্টার মিয়ামির একটি ম্যাচে তিনি আলোচনায় এসেছিলেন। সেবার হাতে থাকা একটি পোস্টারে লেখা ছিল, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ সেই ছবি তখনও ব্যাপক ভাইরাল হয়েছিল।

অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মাঠের পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন মেসি। ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করেন তিনি। ৩৮ মিনিটে প্রথম গোলের পর ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে যান জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

রেকর্ড গড়া এই রাতে মাঠে যেমন মেসি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনি গ্যালারিতেও সবার নজর কাড়েন তার ১০০ বছর বয়সী ভক্ত পউলিনে কানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!