বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ জুন ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মপুকুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা পিজিপি স্কুল মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনার তিন ঘণ্টার মধ্যে কেককাটার ছবি দেখে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের নেতা সাগর হোসেন টেনারের সভাপতিত্বে এই কেক কাটা অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, মহিববুল্লাহ, বিল্লাল হোসেন, সজীব হোসেন, নাহিদ হোসেনসহ অন্তত ২০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে এবং দুপুর পৌনে ২টার দিকে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাখিমারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সজীব হোসেন ও মোজাহার গাজীর ছেলে বিল্লাল হোসেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক খেয়ে হজম করার আগেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পদ্মপুকুর এলাকায় যেতে একটি নদী পার হতে হয়। এই ভৌগোলিক সুযোগ তারা কাজে লাগিয়েছে। অনুষ্ঠানের ছবি দেখে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের কয়েকটি টিম ওই এলাকায় কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০