বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ জুন ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নির্বাচনের সময় তারা বলেছিল, নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা করবে। কিন্তু ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছে না।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনক, এই দলটি নিজেরা নিজেদের কর্মীই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না। ২০ কোটি মানুষের জন্য তাদের কী দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘লজ্জার বিষয়…; বিএনপি ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন।’

ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন, ও গণহত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরে ১১ দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।

সমাবেশে আরও বক্তব্য দেন—জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাসহ ১১ দলের শীর্ষ নেতারা। তারা বলেন, খুনিদের বিচারে দীর্ঘসূত্রিতার মাধ্যমে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ফ্যাসিবাদের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে বিএনপি। তাই আরেকটি বিল্পব অনিবার্য হয়ে উঠছে।’

তিনি বলেন, ‘মজলুম অবস্থায় আওয়ামী গণহত্যার বিচার চাইলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে বিএনপি।’

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পদত্যাগ করতে হবে। বিচার না করলে এই সরকার ৫ বছর টিকতে পারবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০