বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২২ জুন ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

ডেস্ক রিপোর্ট: বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! মুম্বাইয়ের রয়্যাল পাম স্টুডিওতে আলিয়া ভাটের রিহার্সালের প্রস্তুতি চলাকালে প্রাণ হারান ৪২ বছর বয়সী কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিংহ যাদব।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিনেত্রী আলিয়া ভাট-এর রিহার্সালের প্রস্তুতির সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা শর্ট সার্কিটের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর নিহতের পরিবারের জন্য ৪০ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন এফডব্লিউআইসিইর (Federation of Western India Cine Employees) ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৫০ লাখ রুপি করার দাবি জানিয়েছে।

সংগঠনটির দাবি, নিহত কর্মীর দুই কন্যার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে আরও বড় আর্থিক সহায়তা প্রয়োজন।

এই দুর্ঘটনার পর আবারও শুটিং সেটে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা, কর্মপরিবেশ এবং কাজের সময়সীমা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, তারকাখচিত বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে নেপথ্যের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না।

সূত্র: ফাস্ট পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!