বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২ গোল করে রোনালদো গড়লেন ৬ রেকর্ড

স্পোর্টস ডেস্ক: এভাবেও ফিরে আসা যায়। রোনালদোও ফিরলেন নিজের চেনা ঢঙে। সেই ফেরায় মিশে থাকলো দম্ভ, দাপট আর তার নিত্যদিনের সঙ্গী রেকর্ড। ম্যাচ শেষে ব্রডকাস্টিং ক্যামেরায়ও নিজের ফেরার বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, ‘আই আম ব্যাক’।

প্রস্তুতি ম্যাচে গোল না পাওয়া রোনালদো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও ছিলেন নিষ্প্রভ। এরপর থেকেই ধেয়ে আসছিল একের পর এক তীর্যক মন্তব্য। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের পর পর্তুগালের একাদশে রোনালদোর জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। সবকিছু দেখেও মুখে কুলুপ এঁটে ছিলেন রোনালদো। সমালোচনার জবাবটা দিয়েছেন মাঠের পারফরম্যান্সে।

হিউস্টনে মঙ্গলবার রাতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো প্রমাণ করে দিলেন বুড়িয়ে গেলেও তিনি ফুরিয়ে যাননি। রোনালদোর ফিরে আসার সেই ম্যাচটি পর্তুগাল জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।

পর্তুগালের দাপুটে জয়ের রাতে সবটুকু আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠ চষে বেড়ানো ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জোড়া গোল করে নামের পাশে যোগ করেছেন ৬টি রেকর্ড।

রোনালদো জোড়া গোলে যে ৬টি রেকর্ড গড়েছেন:

প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ছয়টি আসরে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার অনন্য নজির গড়েছেন রোনালদো। আর্জেন্টিনার লিওনেল মেসির গোল আছে পাঁচটি আসরে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় টুর্নামেন্টে গোল করার কীর্তি গড়েছেন তিনি। আগে থেকে রেকর্ডটির মালিক রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করেছেন। ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। ছয়টি করে টুর্নামেন্টে গোল নিয়ে অনেক পেছনে আছেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান, মিরোস্লাভ ক্লোসা ও জেরদান শাকিরি।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হিসেবে নাম লিখেছেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করেন তিনি। তার সামনে আছেন শুধু ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। তবে ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে বড় টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডটি রোনালদোর দখলে।
নিজের দ্বিতীয় গোলটির মাধ্যমে বিশ্বকাপে স্বদেশি কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন রোনালদো। বিশ্বমঞ্চে পর্তুগালের জার্সিতে এখন এককভাবে সর্বোচ্চ ১০টি গোলের মালিক তিনি। এজন্য তাকে খেলতে হয়েছে ২৪ ম্যাচ। এর আগে ২০০৬ সালে একটি, ২০১০ সালে একটি, ২০১৪ সালে একটি, ২০১৮ সালে হ্যাটট্রিকসহ চারটি এবং ২০২২ সালে একটি গোল করেন তিনি।
দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে জোড়া গোল করার কীর্তি নিজের করে নিয়েছেন রোনালদো। সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
একাধিক গোলদাতা রয়েছেন এমন দেশগুলোর মধ্যে তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নিজ দেশের সবচেয়ে কম ও বেশি বয়সী গোলদাতা হওয়ার জোড়া সম্মান অর্জন করেছেন রোনালদো। তার আগে এই কীর্তি ছিল কেবল ডেনমার্কের মাইকেল লাউড্রপ ও আর্জেন্টিনার মেসির। বিশ্বকাপে রোনালদো তার প্রথম গোল করেছিলেন ২০০৬ সালে। গ্রুপ পর্বের ম্যাচে পেনাল্টি থেকে ইরানের জাল কাঁপিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২১ বছর ১৩২ দিন।
এদিকে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র ৬ মিনিটে গোলের খাতা খোলেন রোনালদো। ডানপ্রান্ত থেকে জোয়াও কানসেলোর মাপা ক্রসে ডান পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এরপর ৩৯ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন হ্যাটট্রিককের দেখাও পেতে পারতেন রোনালদো। তবে শেষ পর্যন্ত জোড়া গোলের সঙ্গে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

১

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

২

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

৩

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

৪

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

৫

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৬

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৭

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৮

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৯

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

১১

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

১২

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১৩

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১৪

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১৫

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৬

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৭

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৮

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৯

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২০