বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৪, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রি, ৪ জনের সাঁজা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় রাতের আধাঁরে কপোতাক্ষ নদের চর থেকে চুরি করে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে একজনকে এক মাস ও তিনজনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কপোতাক্ষ নদের চরভরাটি জায়গায় হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে সাঁজা দেন।

সাঁজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, চাঁদখালী ইউনিয়নের কানুয়াডাঙ্গা গ্রামের হামিদ উল্লাহ গাজীর ছেলে মনিরুল ইসলাম (৫৩), চাঁদখালী গ্রামের শফিকুল সরদারেরর ছেলে সুমন সরদার (২২), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শরা গ্রামের রেজাউল গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২১) ও সাতক্ষীরা সদর থানা এলাকার আলীপুরের আব্দুল হাইয়ের ছেলে সুমন বিল্লাহ (২৩)। এদের মধ্যে চাঁদখালী ইউনিয়নের কানুয়াডাঙ্গা গ্রামের হামিদ উল্লাহ গাজীর ছেলে মনিরুল ইসলাম (৫৩) কে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মুহাম্মদ আল-আমীন জানান, কপোতাক্ষ নদের চরভরাটি জায়গার মাটি কেটে তারা বিভিন্ন ভাটায় বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চার জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত সাঁজা দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!