বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ জানুয়ারি ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোজার মধ্যেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিতে চায় এনটিআরসিএ

ডেস্ক রিপোর্ট: ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কিছুটা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন পবিত্র রমজানের মধ্যেই এ পরীক্ষা আয়োজন করা হবে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল ৮ ও ৯ মার্চ ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করবো। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কারণে ওই সময় পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। সেজন্য পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।

এনটিআরসিএ সচিব বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ ও ১৬ মার্চ আয়োজন করা হতে পারে। প্রথমদিনে স্কুল পর্যায় ও সাধারণ স্কুল-২-এর পরীক্ষা এবং দ্বিতীয় দিনে কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে।

এনটিআরসিএ সূত্র জানায়, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী আবেদন করেছেন। পরীক্ষায় অংশ নিতে অপেক্ষায় দিন পার করছেন তারা।

এদিকে, জাতীয় নির্বাচনের পর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে এসএসসি পরীক্ষার কারণে চলতি মাসে প্রশ্নপত্র ছাপাতে প্রেসের শিডিউল মিলছে না। আর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে পবিত্র রমজান। এজন্য ৮ ও ৯ মার্চ পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল এনটিআরসিএ। তবে উপজেলা পরিষদ নির্বাচনের কারণে আরও পেছাতে হচ্ছে পরীক্ষার সূচি।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের।

এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০