বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুকুল গাজী ২০ বছর পর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মুকুল গাজী (৪৫) কে দীর্ঘ ২০ বছর গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল।

রোববার (১০ সেপ্টেম্বর) যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুকুল গাজী সাতক্ষীরার আশাশুনি থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের মিডিয়া উইং জানায়, বাবু দাসের সাথে মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে ২০০০ সালের জুন মাসে ভিকটিম বাবু দাসকে হত্যা করে বাড়ির পাশের বাশঁবাগানে ফেলে রাখা হয়। হত্যার ৪ দিন পরে বাবু দাসের লাশ পাওয়া যায়। এ বিষয়ে বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছরের সাজা প্রদান করেন। সেই থেকে মুকুল গাজী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত করে হয়ে যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে। #

১০.৯.২০২৩

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!