বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৃজিত এখনো নিষ্ঠুরই আছে : জয়া

বিনোদন ডেস্ক: দীর্ঘ সময় বাদে ফের ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এই নির্মাতার ‘দশম অবতার’সিনেমায় কাজ করবেন জয়া। ইতোমধ্যেই শুটিংয়ের অংশ শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ।

প্রায় পাঁচ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। কেমন ছিল সেই অভিজ্ঞতা, সে বিষয়েই আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

জয়ার ভাষায়, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।

জানা গেছে, এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন নির্মাতা।

সৃজিতের নন্দিত ছবি ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। একই ধারায় ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। এই দুটি ছবির চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’।

যেখানে জয়া বাদেও আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

২ গোল করে রোনালদো গড়লেন ৬ রেকর্ড

ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিপৎসীমায় তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

১০

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

১১

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১২

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৩

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১৪

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১৫

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১৬

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৭

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৮

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৯

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

২০
error: Content is protected !!