বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ এপ্রিল ২০২৪, ৮:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলের সর্বনিম্ন স্কোরের ম্যাচে গুজরাটকে হেসেখেলে হারালো দিল্লি

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে রানবন্যার আইপিএলে গুজরাট টাইটানসে সর্বনিম্ন (চলতি মৌসুমের) ৮৯ রানে অলআউট করে হেসেখেলে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটাস। জবাবে ব্যাট করতে নেমে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি এই ম্যাচ জিতে মাত্র ৮.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে।

বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রিশাভ পান্তের দিল্লির বিপক্ষে ১৭.৩ ওভারে অলআউট হয়েছে শুভমান গিলের দল গুজরাট।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে গুজরাটের প্রথম সাত ব্যাটারের পাঁচজনই দশের নিচে আউট হয়েছেন। এই তালিকায় আছে শুভমান গিল (৮), ডেভিড মিলারের (২) মতো ব্যাটারের নাম।

আট নম্বরে নামা রশিদ খান ২৪ বলে ৩১ রানের ইনিংস না খেললে গুজরাটের লজ্জা আরও বড় হতো। অবশেষে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায় গুজরাট

জবাবে ব্যাট করতে নেমে প্রথমবারের মতো আইপিএল খেলতে আসা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা করেন সর্বোচ্চ ২০ (১০ বলে) রান। শাই হোপ করেন ১০ বলে ১৯ রান। ৭ বলে ১৫ রান করেন অভিষেক পোরেল। ১১ বলে ১৬ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক পান্ত।

দিল্লির মুকেশ কুমার ১৪ রানে ৩টি, ইশান্ত শর্মা ৮ রানে ২টি আর ত্রিস্তান স্টাবস ১১ রানে নেন ২টি উইকেট। গুজরাটের হয়ে সন্দ্বীপ ওয়ারিয়র নেন ২টি উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০