বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাফ অ-১৯ উইমেন্স ফুটবলের রেফারি ইন্সট্রাক্টর মনোনীত হলেন তৈয়ব হাসান বাবু

ডেস্ক রিপোর্ট: জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশীপের রেফারি ইন্সট্রাক্টর হিসেবে মনোনীত হয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ফিফা রেফারি হিসেবে প্রতিনিধিত্বকারী বাবু ১০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।

দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ডপ্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড) ব্যক্তিও তিনি।

রেফারি হিসেবে তিনি জাপান, কোরিয়া (উত্তর ও দক্ষিণ), অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, জর্ডান, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, উজবেকস্থান, তাজিকিস্তান, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করেছেন।

২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি প্রথম সাউথ এশিয়ান রেফারির দায়িত্ব পালন করেছিলেন, স্মরণীয় সেই জার্সিটি ৫ লাখ ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ব্যয় করেন। করোনা মহামারিতে এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান দেশ-বিদেশে প্রসংসিত হন।

সেসময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও তাঁকে অভিনন্দন জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্রীড়া পদক জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন।

এই পুরস্কারের একলক্ষ টাকা তিনি স্থানীয় দুস্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে প্রদান করেন।

রেফারিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সোনালী অতীত ক্লাবের (ঢাকা) সম্মাননা পেয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!