বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৪, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সুইমিং পুলে সুস্মিতা

বিনোদন ডেস্ক: আজারবাইজানে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। যেখানে বর্তমানে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হাড় কাঁপানো এমন শীতেই একটি সুইমিং পুলে নেমে সাতার কেটেছেন এই তারকা।

বুধবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যায়, পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠেছে রিসোর্ট। পাহাড়ের বিভিন্ন অংশে জমে আছে তুষার। এ রিসোর্টের সামনে সুইমিং পুল। তা থেকে ভেসে আসছে বাষ্প। কিছুক্ষণ পর দেখা যায়, সুইমিং পুলের জলে সাঁতার কাটছেন সুস্মিতা।

ভিডিওর ক্যাপশনে সাবেক বিশ্বসুন্দরী লিখেছেন, ‘তুষারে ঢাকা পাহাড়। মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রা। একটি গরম আউটডোর পুল। অবশ্যই এ জলে ডুব দিতে ইচ্ছা করছে। উফ! দারুণ অভিজ্ঞতা।’

পোস্টের জবাবে সুস্মিতা সেনের মেয়ে রেনে সেন বলেছেন, ‘তুমি পরাবাস্তব’। তানাজ ইরানি বললেন, ‘বাহ! সত্যিই ঈর্ষান্বিত’। রাতি পাণ্ডে লিখেছেন, ‘মনোরম দৃশ্য এবং সুন্দর তুমি’।

এর আগে একই স্থান থেকে আরও একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা সেন। যেখানে ছুটির মেজাজেই দেখা গেছে অভিনেত্রীকে।

আজারবাইজানে যাওয়ার আগে মুম্বাইয়ে আমির খানের মেয়ে আইরা খানের বিয়ের রিসেপশনে হাজির হয়েছিলেন সুস্মিতা। আইরা খানের বর নুপুর শিখর বহু বছর ধরে সুস্মিতা সেনের জিম প্রশিক্ষক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০