বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ জুন ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ভিডব্লিউবি কার্ডের দাবিতে দরিদ্র ভূমিহীনদের সংবাদ সম্মেলন

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুমাতলী এলাকার দরিদ্র ভূমিহীনরা ভিডব্লিউবি কার্ড পাওয়ার দাবিতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (২১ জুন) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার গুমাতলী গ্রামের সিরাজুল মোল্লার মেয়ে ও একই গ্রামের শহিদুল ইসলাম গাজীর স্ত্রী মুর্শিদা বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ঈশ্বরীপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের গুমানতলী গ্রামের অতি দরিদ্র, ভূমিহীন, অসহায় ব্যক্তি। আমরা সরকারের অন্য কোনো কর্মসূচির উপকারভোগী নই। আমরা নীতিমালা অনুযায়ী ভিডব্লিউবি কার্ড পাওয়ার জন্য যথা সময়ে অনলাইনে আবেদন করি। কিন্তু আমাদের এলাকায় যারা স্বচ্ছল, জমি আছে, পাকা ঘর আছে, তাদের কার্ড হয়েছে। শুধু তাই নয় ২০১৯-২০ সালে যাদের ভিজিডি কার্ড ছিল, যাদের ব্যবসা আছে, চাকুরি করে এবং এলাকার বাহিরে থাকা ব্যক্তিরা কার্ড পেয়েছে।

নীতিমালা অনুযায়ী তাদের কার্ড বাতিল করে ২০২৩-২৪ অর্থবছরে ভিডব্লিউবি কার্ড পাওয়ার জন্য আমার উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৮ জুন আবেদন করেছি। উপজেলা নির্বাহী অফিসার গত ১৩ জুন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট আমরা বার বার গেলেও তিনি কালক্ষেপণ করছেন। নীতিমালা অনুযায়ী ৩০ জুন এর পরে কোনো অবস্থাতেই আমাদেরকে অন্তর্ভুক্ত করা সুযোগ নেই। আমার ভিডব্লিউবি কার্ড পেতে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

এবিষয়ে জানান জন্য ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যানকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!