বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম

বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। কয়েক দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন ছিল এই অভিনেত্রীকে নিয়ে। সেই গুঞ্জনেরই সত্যতা মিলল। ‘আর্টিকেল ৩৭০’ ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এসে ভক্তদের মা হওয়ার সুখবর জানিয়েছেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক স্বামী আদিত্যর হাত ধরেই হাজির হন ইয়ামি। সাদা ঢিলে গাউনের ওপর ক্রিম রঙা হাঁটু ঝুলের কোট পরেছিলেন তিনি। তারকা এই দম্পতির চোখেমুখেও হাসি ছিল স্পষ্ট।

অনুষ্ঠানে আদিত্য বলেন, ‘এই ছবিটা আমাদের ফ্য়ামলি অ্য়াফেয়ার। আমার ভাই রয়েছে, আমার বউ রয়েছে। আর হ্য়াঁ, বেবি আসছে। দারুণ সময়, যেভাবে ছবিটা ঘটল। আর আমরা জানতে পারলাম সন্তানের কথা।’

জানা গেছে, প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ইয়ামি। বর্তমানে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। সন্তানকে নিয়ে কথা বলার সময় তার চোখেমুখে ফুটে উঠেছিল খুশির ছটা।

অভিনেত্রী বলেন, ‘এই ছবির শুটিংটা আমার কাছে মানসিকভাবে খুব কঠিন ছিল। এটা নিয়ে একটা থিসিস লিখতে পারি। আর যদি মাতৃত্ব নিয়ে জানতে চান। এইটুকুই বলব জানি না আদিত্য আমার পাশে না থাকলে কী হত!’

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই বরের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন ইয়ামি। সেখানে ওড়না দিয়ে পেটের সামনের অংশ ঢেকে রেখেছিলেন নায়িকা। তারপর থেকেই অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জন চাউর হয়। অবশেষে ভালোবাসার মাসেই সুখবর জানিয়ে দিলেন তাঁরা।

২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি গৌতম ও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর আদিত্য। ২০১৯ সালে এই ছবির শুটিং চলাকালীন প্রেমে পড়েন দু’জন। প্রেমের দুই বছরের মাথায় বিয়ে করেন এই জুটি। সেখান থেকেই সুখী দাম্পত্য তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!