বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় বাল্যবিবাহের উদ্যোগ: কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: তালায় কিশোরী মেয়ের বাল্যবিবাহের উদ্যোগ নেওয়ার অপরাধে কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং মেয়েটির লেখাপড়া চালিয়ে নেবার আদেশ দেয়া হয়।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ জারী করেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সোমবার দুপুরে উপজেলার মাছিয়াড়া গ্রামে এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ হবার কথা ছিল। সে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে কনের বাড়িতে অবস্থান নেয় অভিযান পরিচালনাকারী একটি দল। এ সময় বর পক্ষ কনের বাড়িতে না এসে অন্যত্র সরে পড়ে। তবে, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়ার অপরাধে কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং মেয়েটির লেখাপড়া চালিয়ে নেবার আদেশ দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!