বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ মে ২০২৩, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় ভূমি সেবা সপ্তাহ শুরু

আলী আজীম, মোংলা (বাগেরহাট): ‘স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে মোংলায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।

এ উপলক্ষে সোমবার (২২ মে) সকালে ভূমি মন্ত্রণালয় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সাব-রেজিস্টার জুবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান প্রমূখ।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজীকরণ ও সমস্যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান উপজেলা ভূমি অফিসের সম্মুখে স্টলে বসে ভূমি মালিকদের সেবা দিচ্ছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান বলেন, উপজেলার ৬ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা সহজীকরণের প্রয়াসে সেবা স্টল খোলা হয়েছে। সেবা গ্রহীতারা স্টলে এসে ভূমি বিষয়ক যাবতীয় সেবা গ্রহণ করছেন। তিনি আরও বলেন অনলাইনে ভূমি মালিকেরা রেজিস্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এটি যাতে সহজলভ্য হয় তার জন্যেই অনলাইনে সেবা দেয়া হচ্ছে। আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে পারবো। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডিজিটাল ভূমি সেবা একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে।

প্রসঙ্গত, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, সোশ্যাল মিডিয়া (www.facebook.com/land.gov.bd) ও কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মর্টগেজ ডাটা ব্যাংক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!