বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুমনের অনুষ্ঠানে আইফোন চুরি, বড় ক্ষতি হয়ে গেছে তাসরিফ খানের

বিনোদন ডেস্ক: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আমন্ত্রণে গত ৩ ফেব্রুয়ারি চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে গিয়েছিলেন সংগীতশিল্পী তাসরিফ খান। যে অনুষ্ঠানে গিয়ে নিজের আইফোন হারিয়েছেন তিনি।

এ ঘটনায় বিরাট ক্ষতির মুখে পড়েছেন এই গায়ক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছেন তাসরিফ খান। যেখানে তিনি জানিয়েছেন, চুরি হওয়ায় মোবাইল ফোনে তার বেশ কিছু নতুন গানের সুর রেকর্ডেড ছিল।

ফেসবুকে তাসরিফ লিখেছেন, যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেল সে নিজেও জানে না আমার কত বড় ক্ষতি করল! আমার কোনো ব্যাকআপ দেওয়া ছিল না। ফোনে আমার অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল। অনেক নতুন গানের লিরিক ছিল।

এই গায়ক আরও লেখেন, অন্তত ১০টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোডের জন্য। আমার সমস্ত ট্যুরের ছবিগুলো ছিল। সমস্ত গুরুত্বপূর্ণ নম্বর ছিল। সবকিছু গেল! এই ক্ষতি আসলে টাকার অংকে হিসাব করে মেলানো যাবে না।

এর আগে ফোন হারিয়ে সংবাদমাধ্যমকে তাসরিফ জানান, অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় হয়েছিল। তখন পকেট থেকে মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয় চোর। শুধু তারই নয়, আরও তিন-চারজনের মোবাইল খোয়া গেছে ওই অনুষ্ঠানস্থলে।

এদিকে এমন ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে তিনি উদ্যোগও নিয়েছিলেন। আশপাশের কিছু জায়গায় পুলিশি তল্লাশিও চলেছে। তবে উদ্ধার করা যায়নি চুরি যাওয়া মোবাইলগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১০

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১১

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১২

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৩

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১৪

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১৫

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৬

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৭

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৮

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৯

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705