বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তির হত্যাকারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১০টায় শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে মানবাধিকার সংগঠন স্বদেশ, এইচআরডিএফ, আইন ও সালিস কেন্দ্র-আসক, সিএসও এইচআরডি কোয়ালিশন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে গ্রেফতার ও দ্রুততম সময়ের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সংখ্যালঘু ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হবে না। দেশে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা না করা গেলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

এসময় মানবাধিকার কর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা আবু তালেব, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, উন্নয়নকর্মী ফারুক রহমান, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী, সুন্দরবন ফাউন্ডেশনের শেখ আফজাল হোসেন, জিডিএফ’র ফরিদা আক্তার বিউটি, আশ্রয়ের সরদার গিয়াসউদ্দিন আহমেদ, হেড’র লুইস রানা গাইন, ল’ স্টুডেন্টস ফোরামের সালাউদ্দিন রানা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে স্থানীয় মানবাধিকার কর্মী, সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক, নারী অধিকার সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্ব শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু বীজ ও সার বিতরণ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ নজর কাড়লেন অলংকার

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কেন বাতিল হলো ইরানের সেই ‘উইনিং গোল’?

উন্নয়ন সংস্থা লিডার্স’র বার্ষিক সাধারণ সভা

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

১০

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

১৩

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার আব্দুল হালিম

১৪

বি.ডি.এফ প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

১৫

ডেউয়া’র পুষ্টিগুণ জানলে অবাক হবেন ‎তারিক ইসলাম

১৬

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৭

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

১৮

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

১৯

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

২০
error: Content is protected !!