বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবাধিকার সংগঠন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড.আবুল কালাম আজাদ, সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, এ্যাকশন এইডের সিদরাতুল মুনতাহা, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেহেনা পারভিন বিথী, বারসিকের গাজী চাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি এস এম হাবিবুল হাসান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, স্বপ্না পারভীন, দলিত সমিতির সভাপতি গৌর পদ দাস, রূপান্তরের জেলা সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।

এর আগে বিশ্বব্যাপী নারী নির্যাতনের ধারণা পত্র পাঠ করেন যুব সংগঠক শ্রেয়া সরদার।

স্বদেশ, টিআইবি, সিডো, বারসিক, মহিলা পরিষদ, শ্রীজনী মহিলা লোক কেন্দ্র, আশা লোক কেন্দ্র, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা তালা, রূপান্তর, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণ, সুশীলনসহ বিভিন্ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আরও বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি ৩জনে ১জন নারী তার জীবদ্দশায় শারীরিক নির্যাতন কিংবা ধর্ষণের শিকার হন। পৃথিবীতে বসবাসকারী ১০০ কোটিরও বেশি নারী এই সংখ্যার অন্তর্ভুক্ত। এই বাস্তবতায় নারীর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ বিশ্বব্যাপী জনমত গঠনে প্রচারণা চালাচ্ছে। ২০১৩ সাল থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিভিন্ন দশের পাশাপাশি বাংলাদেশেও শত শত মানুষ ‘উদ্যমে উত্তরণে শতকোটি’র ব্যানারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবিতে অফিস আদালত গৃহাঙ্গন থেকে বেরিয়ে এসে রাজপথে দাঁড়ান এবং সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সোচ্চার হন। এর ধারাবাহিকতায় এ বছরও বৈষম্য, নির্যাতনের শিকার নারী, কন্যা, রূপান্তরিত নারীসহ সকলের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ন্যায়বিচার সুনিশ্চিত করার লক্ষ্য ‘মুক্তিকে’ কর্মসূচির মূল বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। এজন্য নারী নির্যাতনের বিরুদ্ধে জনমনে সচেতনতা সৃষ্টি করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!