বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতেত ৬৪ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও হতাহতের বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

রয়টার্স বলছে, রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেটের সাথে বুধবার রাতে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্য-আকাশে সংঘর্ষ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে,” যদিও কতজনের প্রাণহানি হয়েছে তা তিনি বলেননি।

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।

বার্তাসংস্থাটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল পিএসএ। এফএএ অনুসারে, কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছে। বিমানবন্দরটি বুধবার রাতে বলেছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

দ. কোরিয়ায় বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে মিলল পাখির পাখা
অন্যদিকে সংবাদমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। ডিসি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পোটোম্যাক নদীর ওপরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে একাধিক কল এসেছে।

পুলিশ বলছে, এই মুহূর্তে হতাহতের কোনও নিশ্চিত তথ্য নেই। একাধিক সংস্থা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের কাজ সমন্বয় করছে।

এদিকে বিধ্বস্ত হওয়া বিমানে ৬৪ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের যে বিমানটি ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়েছে তাতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১০

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১১

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১২

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৩

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৪

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৫

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৬

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৭

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৮

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৯

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

২০
error: Content is protected !!