বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ মে ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনানীতে নিজের বুকেই গুলি চালালেন পুলিশ!

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় রনিকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম।

তিনি জানান, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত। থাকতেন মিরপুর পুলিশ লাইনে। আজ সকাল থেকে তার ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। তিনি সকাল সাড়ে ৬টায় ডিউটি পোস্টে যান। এরপর পরপরই চেকপোস্টের বাথরুমে ঢুকেন। তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান তারা। দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় ভেতর পড়ে রয়েছেন রনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ সদস্য রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে এখনো কিছুই জানতে পারিনি।

নিহত রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!