বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোনালদোর গোলে জয় নিয়ে আশা বাঁচিয়ে রাখল আল নাসর

স্পোর্টস ডেস্ক: পরপর দুই গোল হজম করে দল যখন হারার পথে, ঠিক তখনই ব্যবধান কমান তালিসকা। বিরতির পর গোল করে আল নাসরকে সমতায় ফেরান আবদুল রহমান গারিব।
কিছুক্ষণ পরই রোনালদোর গোল। তারা এই গোলেই জয় নিশ্চিত করে ক্লাবটি; টিকে থাকলো লিগ শিরোপার আশাও।

মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগে আল শাবাবকে ৩-২ ব্যবধানে হারায় আল নাসর। শাবাবকে শুরুতেই এগিয়ে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্রিস্তিয়ান গুয়ানসা। এরপর তালিসকা ও গারিব গোল করে আল নাসরকে ফেরান সমতায়। আর রোনালদোর গোলে নিশ্চিত হয় জয়।

ম্যাচের শুরুর দিকে আল নাসরকে ভালোই চাপে রাখে শাবাব। ২৫তম মিনিটে পেনাল্টিও পায় তারা। সফল স্পট কিকে জাল খুঁজে নিতে ভুল করেননি গুয়ানসা। ৪০তম মিনিটে আবারও গোল পান তিনি। সতীর্থদের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্স থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

৪৪তম মিনিটে গিয়ে ব্যবধান কমায় আল নাসর। প্রতিপক্ষের ভুলে বক্সের খুব কাছে বল পেয়ে যান আল হাসান। তার দেওয়া পাস সহজ শটে জালে পাঠান তালিসকা। বিরতির পর সমতায় ফেরে ক্লাবটি। ৫১তম মিনিটে হাসানের পাওয়া পাস বক্স থেকে দারুণ শটে জালে পাঠান গারিব।

আট মিনিট পর দলকে এগিয়ে নেন রোনালদো। লুইস গুস্তাবোর পাস পেয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে টেনে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন পর্তুগিজ এই তারকা। তার এই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আল নাসর।

একই দিনের আরেক ম্যাচে আল বাতিনকে ১-০ ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদ। এই জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ক্লাবটি। তিন পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল শাবাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!