বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় একরাতে ৪টি দোকানে চুরি!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় একরাতে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার পারুলিয়া সোনালী ব্যাংকের নিচতলার আশিকুর রহমানের মালিকানাধীন মোজাদ্দেদিয়া ফার্মেসি, দেবব্রত বিশ্বাসের দেব স্টোর, সুবোধ কুমারের রেইনবো টেইলার্স ও পল্লী চিকিৎসক ফারুক হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোজাদ্দেদিয়া ফার্মেসির মালিক আশিকুর রহমান বলেন, চুরির ঘটনাটি ধরা পড়েছে তার দোকানের সিসি ক্যামেরায়। কিন্তু মুখে মাস্ক পরে থাকায় চোরকে চিনতে পারছেন না তারা। আশিকুর আরও বলেন, সুচতুর চোরচক্র কোনো ব্যবসা প্রতিষ্ঠানের তালাই ভাঙেনি। তারা প্রথমে মার্কেটের পিছনের দিক থেকে একটি কাঠের দরজা বলপ্রয়োগে ফাঁকা করে সেখান থেকে মার্কেটে ঢুকে পড়ে। পরে প্রত্যেকটি দোকানের শার্টার ভারি বস্তুর সাহায্যে উঁচু করে দোকানের ভিতরে প্রবেশ করে এবং নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে। সকালে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন, পরে সিসি ক্যামেরায় চোরকে চুরি করতে দেখেন তারা।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!