বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ অক্টোবর ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুদ্ধশ্বাস ম্যাচে কিউইদের হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। সেদিন তারা শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রান টপকে গিয়েছিল। এবার তার চেয়ে আরও বড় লক্ষ্য পেরোনোর পথেই ছিল নিউজিল্যান্ড। কিন্তু রাচিন রবীন্দ্র’র সেঞ্চুরি এবং ড্যারিল মিচেল ও জিমি নিশামের ফিফটির পরও জয়ের দ্বারপ্রান্তে গিয়েই হতাশায় পুড়তে হলো কিউইদের। ফলে অস্ট্রেলিয়ার নেওয়া ৩৮৯ রান তাদের নাগালের বাইরেই থেকে গেল। রুদ্ধশ্বাস ম্যাচে প্যাট কামিন্সের দল ৫ রানে জিতেছে।

শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। মিচেল স্টার্কের প্রথম বলে সিঙ্গেল রানের পর, দ্বিতীয় ডেলিভারিতে ওয়াইড ও চার মিলিয়ে জয়ের স্বপ্ন চাঙা হয় কিউইদের। পরবর্তী দুই বলে নিশামের দুটি শটই ছিল চারের বাউন্ডারি পাওয়ার মতো। অজি ফিল্ডাররা দারুণ প্রচেষ্টায় দু’দফায় সেখানে দুটি করে রান ঠেকিয়েছেন। শেষ তিন বলে ৩ রান নিতেই এক উইকেট হারানোয় আর বিশ্বরেকর্ড গড়া হয়নি টম ল্যাথামের দলের।

জয় থেকে ৫ কদম দূরত্বে নিউজিল্যান্ড থেমেছে ৩৮৩ রানে। ধর্মশালায় এদিন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মিলে তোলে ৭৭১ রান। যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। চলতি আসরেই দিল্লিতে বিশ্বকাপ সর্বোচ্চ ৭৫৪ তুলেছিল দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা। তাদের সেই রেকর্ড আজ কামিন্স-রবীন্দ্ররা ছাড়িয়ে গেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

১

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

২

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৩

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৪

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৫

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৬

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৭

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৮

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৯

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১১

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১২

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৩

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৪

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৫

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৮

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৯

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

২০