বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৪, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জার্মান সেনাবাহিনীতে মৌলভী নিয়োগের প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক | জার্মান সেনাবাহিনীতে প্রয়োজনে ‘পাস্টোরাল কেয়ার’ বা ধর্মগুরুর সহায়তা পেয়ে আসছিল খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীরা। কিন্তু মুসলিম সেনা সদস্যদের জন্য এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না।

কিন্তু বর্তমানে সেই ব্যবস্থায় পরিবর্তন আসতে যাচ্ছে।
মার্চের মাঝামাঝি জার্মান সশস্ত্র বাহিনীর সংসদীয় কমিশনার এফা হ্যোগল তৃতীয় বাৎসরিক প্রতিবেদনে মুসলমানদের জন্যও ‘মিলিটারি চাপল্যান্সি’ বা ধর্মগুরুর সহায়তা নেওয়ার সুযোগ তৈরি করার বিষয়টির ওপর গুরুত্ব দেন। তিনি মনে করেন যে ইসলাম ধর্মে বিশ্বাসী সেনাদের জন্য এটা না থাকাটা খুবই অসন্তোষজনক ব্যাপার। তাই তিনি দ্রুত এক্ষেত্রে যোগ্যদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন, মার্চের মাঝামাঝি সময় থেকে সামরিক বাহিনীতে মুসলমানদের জন্য ‘পাস্টোরাল কেয়ার’ চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অতীতে যে দলই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তারাই এই বিষয়টিকে অসম্ভব মনে করেছিল। ফলে বছরের পর বছর জার্মান সামরিক বাহিনীতে মুসলিম ধর্মগুরু বা মৌলভীদের সেবা দিতে দেখা যায়নি। যদিও জার্মান সামরিক বাহিনীতে তিন হাজারের মতো মুসলিম সেনা রয়েছেন।

২০১৯ সালে জার্মানির ‘সেন্ট্রাল কাউন্সিল অব জিউস’ এর সহায়তায় জার্মান সামরিক বাহিনীতে ইহুদি সামরিক ধর্মীয় সেবা চালু করা হয়। কাউন্সিলটি সব ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। আর জার্মান সামরিক বাহিনীতে ৫০০-র মতো ইহুদি সেনা রয়েছে বলে ধারণা করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং নরওয়ের সামরিক বাহিনীতেও মুসলিম সেনাদের জন্য মৌলভী রয়েছেন। তাদের অধিকাংশের সামরিক ইমামও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার আব্দুল হালিম

বি.ডি.এফ প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডেউয়া’র পুষ্টিগুণ জানলে অবাক হবেন ‎তারিক ইসলাম

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

উরুগুয়ের হারে নকআউট নিশ্চিত ইংল্যান্ডের

গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, উরুগুয়ের বিদায়

৩ দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

১০

যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

১১

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১২

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে!

১৩

চীনে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

১৪

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৫

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

১৬

সরকারি হাসপাতালে জন্ম নিলেই সোনার আংটি, ঘোষণা বিজয়ের

১৭

সর্বাধিক গোলের রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ

১৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের মানববন্ধন

১৯

বেসিনে মেডিকেল বর্জ্য, স্বাস্থ্যঝুঁকি!

২০
error: Content is protected !!