বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন জয় চৌধুরী

বিনোদন ডেস্ক: একসঙ্গে সিনেমা না করলেও চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে প্রায়ই মাহিয়া মাহিকে দেখা যায়। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে দাবি করেন তারা।
তবে এরই মধ্যে গুঞ্জন রটেছে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই এই গুঞ্জন চাউর হয়।

সেখানে জয় বলেছিলেন, খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মধ্যে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের গভীরতা অনেক।

অন্যদিকে মাহি বলেছেন, জয়ের সঙ্গে অল্প সময়েই আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ, যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।

তাদের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় নতুন আলোচনা। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মাহিয়া মাহি।

তাদের দুজনের মধ্যে প্রেম আছে কিনা, সেসব বিষয় পরিষ্কার করেছেন জয়ও। তিনি বলেন, মাহির সঙ্গে আমার প্রেম-ট্রেম তো প্রশ্নই আসছে না। আমরা খুব ভালো বন্ধু। আমি, মাহিসহ যারা আমাদের গ্রুপে আছেন, সবাই পরিবারের মতো। এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই। আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যেটা নিয়ে কথা-চালাচালি হবে। আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক। অনেক ভালো বন্ধু।

সম্প্রতি রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর পুরোদমে কাজে ফেরার ঘোষণা দেন মাহিয়া মাহি। ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘রাজকুমার’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705