বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনোয়ার হোসেনকে ১ম ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের সামনে শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এস কে হাসানের সভাপতিত্ব মানববন্ধনে সাংবাদিক, উন্নয়ন ও পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।

বক্তারা শহীদ আনোয়ার হোসেনকে ১ম ভাষা শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

প্রসঙ্গত, সাতক্ষীরার বুধহাটা গ্রামের বাসিন্দা শহীদ আনোয়ার হোসেন খুলনা বিএল কলেজে পড়ার সময় ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৪৮ সালের ১১ মার্চ তৎকালিন গান্ধী পার্কে তিনি ভাষা আন্দোলনের ইশতেহার পাঠ করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন। ১৯৪৯ সালে তাকে আবারও গ্রেপ্তার করে রাজশাহী কারাগারে নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সোচ্চার হলে জেলখানার খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। এতে আনোয়ার হোসেনসহ ৭ জন নিহত হন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হলেও আনোয়ার হোসেনের রাষ্ট্রীয় কোন স্বীকৃতি মেলেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০