বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেঁজুতি আসবে তাই সেজেছে নগরঘাটা, অপেক্ষা গ্রামবাসীর

এসএম নাহিদ হাসান/মৃত্যুঞ্জয় রায়: আলাউদ্দীন কন্যা লায়লা পারভীন সেজুঁতি এমপি হচ্ছেন এমন খবর আগেই ছড়িয়ে সর্বত্র। আজ আসছেন পিতৃভিটায়। তাই তো এলাকাবাসীর অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। এলাকাবাসীর উৎসাহ যেন উৎসবে রূপ নিয়েছে নগরঘাটায়। সেজেছে নান্দিনক সাজে।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর প্রথমবারের মতো এলাকায় ফিরে গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেজুঁতি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর সড়ক পথে তালার আঠারো মাইলে পৌঁছালে হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

এসময় তাকে শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সায়ীদ উদ্দীন, তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারসহ হাজারো দলীয় নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধা-প্রজন্ম।

পরে তাকে নিয়ে কয়েক হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে নগরঘাটার পথে রওনা হন নেতৃবৃন্দ।

সেখানে তার অপেক্ষায় রয়েছে হাজারো মানুষ, আবাল-বৃদ্ধ-বণিতা।

প্রসঙ্গত, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের কন্যা এবং সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের আন্দোলন সংগ্রামের প্রবাদ পুরুষ আবুল কালাম আজাদের স্ত্রী লায়লা পারভীন সেজুঁতি পিতার পথ ধরেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দিন-রাত ছুটে চলেন জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

৭৫ পরবর্তীতে বিএনপির শাসনামলে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর নামে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ স. ম আলাউদ্দীন যে অনন্য কীর্তি গড়েছিলেন, তারই পথ ধরে সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বাবার পথ অনুসরণ করেই বিএনপি-জামায়াতের রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন লায়লা পারভীন সেজুঁতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১০

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১১

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

১২

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

১৩

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

১৫

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১৬

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১৭

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১৮

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

২০
error: Content is protected !!