বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে’

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, সেটি বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করব, আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, সবুজের পটভূমিতে লাল-সূর্যের পতাকা উড়বে। ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা। আজকে বাংলাদেশ ঠিকই আছে। যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে, সেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আজকে সারা বিশ্বের বিস্ময়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি, স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার সংগ্রামের বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরে সদর্থক জাতীয়তাবাদের ঘোষণা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষাযোদ্ধা, এরপরে একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা।

এ সময় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০