বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটে হেরে ডিপজলকে নিয়ে যা বললেন নিপুণ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা হয়েছে। এতে কলি-নিপুণ পরিষদকে হারিয়ে জয়জয়কার মিশা-ডিপজল পরিষদের।

শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের ঘোষিত ফলাফলে দেখা গেছে ডিপজলের কাছে মাত্র ১৭ ভোটে হেরে সাধারণ সম্পাদকের পদ খুইয়েছেন নিপুণ আক্তার।

পরাজয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এ চিত্রনায়িকা জানালেন, মুভিলর্ড ডিপজলের সঙ্গে পেরে উঠবেন না তা আগেই ঠাহর করেছিলেন। কিন্তু এতো কম ব্যবধানে হারবেন – সেটাই বিস্ময় হয়ে ঠেকেছে তার কাছে।

নিপুণ বলেন, ‘আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি। যার সঙ্গে নির্বাচন করেছি, আমি চিন্তাও করি নাই মাত্র ১৭ ভোটে আমি তার কাছে হারব। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াব, খুব বেশি হলে ৫০টা ভোট পাব। ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৭ ভোটে হারব সত্যিই সেটা আমি চিন্তাও করিনি। ’

তবে ভোট নষ্ট না হলে ফলাফল অন্যরকমও হতে পারত- এমন ইঙ্গিত দেন এই অভিনেত্রী।

তিনি বলেন, আমার ২৬টা ভোট নষ্ট হয়েছে, ২০৯টি ভোট আমি পেয়েছি। যেখানে ডিপজল ভাই পেয়েছেন ২২৫টি ভোট। শিল্পী সমিতির ভাইবোনেরা প্রমাণ করে দিয়েছেন যে, তারা আমাকে ভালোবাসেন। আমাকে এত সম্মান দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

সভাপতি পদে মিশা সওদাগর মোট ভোট পেয়েছেন ২৬৫টি। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ২০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৩

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৪

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৫

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৬

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৭

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৮

একই জায়গায় আটকে থাকতে চাই না

৯

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১০

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১১

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৪

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৫

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৬

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৭

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৮

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৯

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

২০