বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই জালে চার লাখ টাকার মাছ, ভাগ্য খুলল জেলের

সাতক্ষীরা: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীতে বারিক খাঁ ও শহিদুল ইসলাম নামের দুই জেলের জালে ধরা পড়েছে ১৩টি জাভা ও ১০টি মেদসহ একঝাঁক মাছ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন নীলডুমুর ঘাটে নিলামের মাধ্যমে এসব মাছ বিক্রি হয়।

জেলে বারিক খাঁ ও শহিদুল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারি গ্রামের বাসিন্দা।

নীলডুমুর গ্রামের আব্দুল হালিম জানান, লোকালয়ে আনার পর মাছগুলো চার লাখ ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে ভাগ্য খুলেছে তাদের।

জেলে বারিক খাঁ ও শহিদুল ইসলাম জানান, তারা সুন্দরবনের মালঞ্চ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মালঞ্চ নদীতে জাল ফেললে তাতে এক ঝাঁক মাছ ধরা পড়ে। কলবাড়ি বাজারের মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার জেলেদের কাছ থেকে মাছগুলো ক্রয় করেছেন।

ব্যবসায়ী আব্দুর সাত্তার জানান, সামুদ্রিক মাছ হিসেবে এসব মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। পাশাপাশি এই মাছের চাহিদা ও দাম চড়া হওয়ার মূল কারণ হলো এ মাছের ফুলকা বিভিন্ন দেশে রপ্তানি হয়। মাছের গ্রেড অনুযায়ী প্রতি কেজি ফুলকার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!