বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন কর্মকর্তাকে ঘুষ দিয়েও শেষ রক্ষা হলো না ছয় জেলের

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্য এলাকায় অবাধে চলে মাছ শিকার। এমনকি বেশি মাছ পেতে নদীতে ছিটানো হয় বিষ। এসবের নেপথ্যে চলে ঘুষ বাণিজ্য। বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ নিয়ে তাদের অভয়ারণ্যে মাছ ধরার সুযোগ করে দেন। চুক্তির মাধ্যমে জেলেদের কাছে অঘোষিত ইজারা দেয়া হয় বনের অভয়ারণ্য ঘোষিত নদী-খাল। বন বিভাগের কর্মী ছাড়াও ওই চক্রে রয়েছেন দাদন দেওয়া মাছ ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট।

তবে বন বিভাগের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার দায়ে এরই মধ্যে বেশ কয়েকজন জেলেকে আটক করা হয়েছে।

আটক জেলেরা হলেন- কয়রা থানার কালিকাপুর গ্রামের আব্দুল গফুর সানার দুই ছেলে মিরাজুল ইসলাম ও মিনারুল ইসলাম, মৃত আয়জদ্দীন সানার ছেলে আব্দুল গফুর সানা, মৃত মিরালী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান বিশ্বাস, শাহাবুদ্দীন গাজীর ছেলে আজিজুল গাজী ও রহিম সানার ছেলে হাবিবুল্যাহ সানা।

এবার ভিন্ন প্রসঙ্গে আসা যাক।

সেলিম হোসেন কয়রা উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা। সুন্দরবনে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। চুক্তির মাধ্যমে (ঘুষ দিয়ে) সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় যেসব জেলে মাছ ধরতে যান, সেলিম তাদের মধ্যে একজন।

তিনি বলেন, অভয়ারণ্যে মাছ ধরতে কিছু বাড়তি টাকা খরচ হয়। কিন্তু অল্প সময়ে অনেক মাছ পাওয়া যায়। মাছ ধরেই সেই খরচ তুলতে হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, গত এক সপ্তাহ আগে বনবিভাগের পাস (অনুমতিপত্র) নিয়ে চারটি নৌকায় আমরা ১২ জন জেলে বনে প্রবেশ করি। এর আগে বেশি মাছ পাওয়ার আশায় সুন্দবনের অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার জন্য দালাল শহিদুল ওরফে কানা শহিদুলের মাধ্যমে নোটাবেকি স্টেশনের ফরেস্টার শাহাদাতের সাথে ৮০ হাজার টাকায় ছয় দিনের জন্য অলিখিত চুক্তি হয়। যার মধ্যে চুক্তি অনুযায়ী আমরা বাদায় (সুন্দারবনে) প্রবেশের আগেই নগদ ৬০ হাজার টাকা নোটাবেকি স্টেশনের ফরেস্টার শাহাদাতের কাছে পরিশোধ করি।

এসময় সুন্দরবনে মাছ ধরা অবস্থায় তুলনামূলকভাবে বেশি ও বড় মাছ পাওয়ায় চুক্তি ভঙ্গ করে নোটাবেকী স্টেশনের ফরেস্টের শাহাদাত আমাদের ছয়জন জেলেকে আটক করে ও চারটি নৌকা জব্দ করে। এসময় আমরা বাকি ছয়জন পালিয়ে যায়। তবে ওই সময় একই স্থানে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে একটি নৌকা ও কয়েকজন জেলেকে আটক করা হলেও টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেন ফরেস্টের শাহাদাত।

চুক্তির বিষয়টি অস্বীকার করে নোটাবেকী স্টেশনের ফরেস্টের শেখ শাহাদাত হোসেন বলেন, এটি ভিত্তিহীন অভিযোগ। এমন কোনো ঘটনা ঘটেনি। গত বুধবার দুপুর একটার দিকে সুন্দরবনের অভয়ারণ্যে এলাকার চামটার খাল নামক স্থানে চারটা নৌকা দেখতে পেয়ে তাঁদের কাছে পৌঁছে তাঁদের মধ্যে ছয়জনকে আটক করি ও চারটি নৌকা জব্দ করি। তবে এসময় বাকি ছয়জন জেলে গভীর বনে পালিয়ে যায়।

এবিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সাধারণ জেলে হোক বা প্রভাবশালী বনের আইন সবার জন্য সমান। অভয়ারণ্যে প্রবেশ বা বনে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হয় না।

তিনি আরও বলেন, কোনো বনকর্মীর বিরুদ্ধে টাকা নিয়ে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগ থাকলে জেলেরা সরাসরি আমাদের জানাক। তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!