বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল বুধবার(৬ আগস্ট) ইউক্রেনের একটি বাজারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন।

দোনেৎস্ক অঞ্চলের কস্তিয়ান্তিনিভকা শহরের একটি বাজারে এই হামলা করা হয় বলে জানা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, এই হামলা বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শ্যামিহাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর সিএনএন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের নিজ চ্যানেলে শ্যামিহাল বলেন, রাশিয়ার সৈন্যরা সন্ত্রাসী। তাদের কখনোই ক্ষমা করা হবে না, শান্তিতেও থাকতে দেওয়া হবে না। সবকিছুরই উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে হামলার ঠিক আগে বাজারটিতে বেসামরিক লোকজন ঘুরে বেড়াচ্ছেন। ভিডিওটি হামলার ঠিক আগের বলে দাবি করেন তিনি।

কস্তিয়ান্তিনিভকা শহরটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র বাখমুতের বেশ কাছাকাছি। তাই শহরটিতে সামরিক উপস্থিতি তুলনামূলক বেশি।

রাশিয়া বিগত কয়েক মাস ধরেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেলেও এতে এত বেশ প্রাণহানির ঘটনা খুবই বিরল। গত এপ্রিলে উমান নামে একটি শহরে রুশ হামলায় বেশ কয়েকজন শিশুসহ ২৩ জন নিহত হয়েছিল। তারও আগে, নিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

১০

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১১

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

১২

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৩

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১৪

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১৫

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৭

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৮

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৯

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705