বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ মে ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কানে গিয়ে নতুন সিনেমায় ভাবনা, নির্মিত হবে তিন ভাষায়

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গেল এক সপ্তাহ ধরে ফ্রান্সে অবস্থান করছেন এই অভিনেত্রী। প্রতিদিনই নিত্য নতুন পোশাকে হাজির হয়ে ভক্তদের চমক দিচ্ছেন তিনি।

তবে এবার যেন সবচেয়ে বড় চমকটাই জানালেন। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

জানা গেছে, সিনেমার নাম ‘জেনুবিয়া’। সিনেমাটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ চায়নিজ প্রযোজক। একই সঙ্গে তিনি ইউনেসকো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত আছেন।

কানে কাতান মিডি ড্রেসে মুগ্ধতা ছড়ালেন ভাবনা, কটাক্ষ নেটিজেনদের
অন্তঃসত্ত্বা অবস্থায় কান উৎসবে ভাবনার সঙ্গে প্রিয়তি
এ বিষয়ে ভাবনা বলেন, ‘কানে এসে সিনেমা সাইন করলাম। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।’

‘জেনুবিয়া’ সিনেমা প্রসঙ্গে জাফর বললেন, ‘এ বছরের নভেম্বরে মালয়েশিয়াতে আমরা একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করছি। তারই মার্কেটিংয়ের জন্য কান উৎসবে যাই। “জেনুবিয়া” ছবি নিয়েও পরিকল্পনা চলছিল। কান উৎসবে যাওয়ার পর শুনলাম, বাংলাদেশ থেকে ভাবনা এসেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করি। এরপর দেখা করে কথা বললাম। গল্প শোনালাম। গল্প শুনে তিনি রাজি হলেন। আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, একসঙ্গে কাজটি করছি।’

কানে এসে সিনেমা সাইন করানো প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘আমাদের পরিকল্পনায়ও তিনি ছিলেন। গল্পের সঙ্গে মানানসই এমন কয়েকজন আমাদের তালিকায় ছিলেন। যখন শুনলাম ভাবনা কান উৎসবে আসছেন, তখন ভাবলাম, হোয়াই নট তাঁর সঙ্গে বসি। এরপর আলাপ করে গল্প শোনাই। তিনিও খুব পছন্দ করেন। কথাবার্তায় মনে হলো, আমরা যেমনটি চাই, ঠিক তেমনই। আমাদের এই ছবিতে চরিত্রটি যেভাবে ডিজাইন করা হয়েছে, কথা বলে মনে হয়েছে, তিনি খুব সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারবেন। তাঁর আত্মবিশ্বাসও আমাদের অনেক বেশি আশ্বস্ত করেছে।’

কবে ‘জেনুবিয়া’ ছবির শুটিং শুরু হবে কবে এ প্রসঙ্গে জানতে চাইলে জাফর ফিরোজ জানালেন, আগামী তিন মাসের মধ্যে ছবির কাজ শুরু করবেন। আর পুরো শুটিং হবে মালয়েশিয়াতে। অন্যান্য অভিনয়শিল্পীও এরই মধ্যে চূড়ান্ত করা হবে।

‘জেনুবিয়া’ সিনেমাটি বাংলা, ইংরেজি ও চায়নিজ ভাষায় ছবিটি তৈরি হবে বলে জানালেন পরিচালক। তিন দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০