বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন নওয়াজকন্যা মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক | তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ শরিফ সোমবার ইতিহাস তৈরি করেছেন। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ, জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ।

পাঞ্জাব অ্যাসেম্বলির অধিবেশন দেশটির স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়। এ সময় সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের বিধায়করা বিক্ষোভ করে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রীর জন্য দলের মনোনীত প্রার্থী রানা আফতাব আহমেদ খানকে স্পিকার কথা বলার অনুমতি না দেওয়ার পরে এসআইসি বিধায়করা ওয়াক আউট করেন।

ভোট গণনা শেষ হওয়ার পর পাঞ্জাব বিধানসভার স্পিকার মালিক মুহম্মদ আহমেদ খান ঘোষণা করেন মরিয়ম ২২০ ভোট পেয়েছেন এবং আফতাব একটি ভোটও পাননি। এসআইসি বিধায়করা সম্পূর্ণভাবে ভোট বয়কট করেন।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) বিধায়কদের বজ্র করতালিতে স্পিকার বলেন, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের পদ্ধতির নিয়ম অনুসারে, মরিয়ম নওয়াজ শরীফকে পাঞ্জাবের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম বক্তৃতায় মরিয়ম বলেন, আমি বিধানসভার সব বিধায়কদের প্রধান নির্বাহী, যারা আমাকে ভোট দেননি তাদেরও।

তিনি আরও বলেন, আমি ডেথ সেলে বন্দি থাকাসহ অসংখ্য কষ্টের মুখোমুখি হয়েছি, কিন্তু আমি আজ যা হওয়ার জন্য আমি আমার বিরোধীদের কাছে কৃতজ্ঞ। কারো বিরুদ্ধে প্রতিহিংসা থাকবে না।

পাঞ্জাবের জন্য তার কর্মসূচির রূপরেখা দিয়ে মরিয়ম বলেন, আমি আমার অফিসে প্রথম দিন থেকেই মানুষের জীবন উন্নত করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাবো।

সূত্র: আরব নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০