বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে পথ হারিয়ে ৯৯৯-এ ফোন, ৩১ পর্যটককে উদ্ধার করল পুলিশ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের করমজলে পথ হারানো ৩১ কিশোর পর্যটককে ৩ ঘণ্টা পর জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে মোংলা থানা-পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলামের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, পথ হারিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে সুন্দরবনের অভ্যন্তরে ঘুরছিলেন তারা। উদ্ধার করা দর্শনার্থীরা চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

উদ্ধার দর্শনার্থী মো. ফেরদাউস বলেন, প্রথমে বুঝতে পারিনি আমরা পথ হারিয়ে ফেলেছি। দুই ঘণ্টা পরে বুঝলাম আমরা পথ হারিয়েছি। তারপরেও একঘণ্টা পথ খুঁজেছি, কোনো উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করি। ফোন করার পরে মোংলা থানা পুলিশ আমাদের উদ্ধার করেছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ৩১ জন পর্যটক বনে প্রবেশের কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলেন। এর মধ্যে ফেরদৌস নামের এক ছেলে বুদ্ধি খাটিয়ে তার মোবাইল থেকে ৯৯৯-এ খবর দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়।

তিনি আরও বলেন, ফেরদৌস জানায় তার ফোনে চার্জ নেই। তাই ওখানে থাকা আরও দুটি মোবাইল নম্বর সংগ্রহ করি। এর পর মোবাইলে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মিলে। তারা গভীর বনে ঢুকে পড়ছিল। পরে তাদেরকে মোংলা বাসস্ট্যান্ডে এনে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০