বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রামীণ বৈচিত্র্যময় বীজ মেলা

ডেস্ক রিপোর্ট: হারিয়ে যাওয়া দেশীয় জাতের বীজ বিনিময়, প্রদর্শনী ও বিপণনের লক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) খুলনার বটিয়াটার বাদামতলা বাজার মাঠে গ্রামীণ বীজমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এর আয়োজনে অনুষ্ঠিত মেলায় এলাকার শতাধিক নারী কৃষক তাদের সংরক্ষিত বীজ নিয়ে অংশগ্রহণ করেন। বৈচিত্র্যময় এই বীজ মেলার প্রত্যেকটি স্টলে কমপক্ষে ৫০ থেকে চার শতাধিক জাত ও প্রজাতির ফলজ, বনজ ও সবজির স্থানীয় বীজ প্রদর্শিত হয়।

উন্নয়ন সহযোগী মিজরিও’র জার্মানির সহযোগিতায় ৪০টি কৃষক সংগঠনের সমন্বিত জোট মৈত্রী কৃষক ফেডারেশন মেলাটির আয়োজক সহযোগী হিসাবে দায়িত্ব পালন করে।

মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে ও লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় মেলা শেষে এক আলোচনা সভায় অতিথি হিসাবে বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার মো: আবু বকর সিদ্দিক, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, প্যালেন চেযারমান চেয়ারম্যান বিবেক বিশ্বাস, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, কৃষক ফেডারেশন সাধারণ সম্পাদক বিভাস মণ্ডল, ইউপি সদস্য লিখিলেশ গাইন, সংরক্ষিত ইউপি সদস্য লিপিকা রাণী জোদ্দার, অধ্যাপক পঞ্চানন কৃমার মণ্ডল, সাবেক ইউপি সদস্য বিউটি মণ্ডল, সাংবাদিক আব্দুল হামিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপন কুমার রায়, নাগরিক উদ্যোগের সুব্রত কুমার মিস্ত্রী, নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

মেলায় প্রদর্শিত কৃষকদের বীজের সংখ্যা, বীজের বৈচিত্র্য, বীজের মান এবং বীজ উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে একটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে অংশগ্রহণকারী নারী কৃষকদের মধ্যে সুকদাড়া গ্রামের বিধবা নারী নমিতা সরকারকে প্রথম ও করুণা মণ্ডল দ্বিতীয় এবং ঝড়ভাঙ্গা গ্রামের লক্ষী রাণী মণ্ডলকে তৃতীয় নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়।

স্থানীয় ১৬টি গ্রামের নারী কৃষকরা ব্যতিক্রমধর্মী এই বীজ মেলায় তাদের সংগৃহীত ও সংরক্ষিত বীজ প্রদর্শন ও বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০