বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের আত্মহ*ত্যা!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে অনুপম কুমার ঘোষ (২৬) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় ভাড়া বাড়িতে গলায় ফাঁস দেন তিনি।

অনুপম কুমার ঘোষ (২৬) বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নম্বর ১১২২।

পুলিশ জানায়, অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে রোববার ভোর রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন। পরে রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসা ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ভোররাতে ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে, অনুপমের পিতা আশীষ ঘোষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনুপম অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে। সন্তানের মৃতদেহ গ্রহণে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!